বিক্রি, বাকি, মজুদ আর হিসাব —
এক খাতায়, সহজ বাংলায়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নিবন্ধিত বালাইনাশকের তালিকা আগে থেকেই লোড করা। আপনি শুধু দাম আর মজুদের পরিমাণ লিখবেন — বাকি সব হিসাব সফটওয়্যার করবে।
- কার্ড লাগবে না
- মোবাইল ও কম্পিউটারে চলে
- বাংলা ও ইংরেজি
- কীটনাশক ১০০ মিলি২ বোতল৳৪০০
- ছত্রাকনাশক ৫০০ গ্রাম১ প্যাকেট৳৩৮০
খাতা-কলমের ঝামেলা শেষ
গ্রাহক বাছাই করলেই পূর্বের বাকি, নতুন বিক্রি, পরিশোধ আর মোট বাকি — সব এক নজরে।
ব্যাচ ধরে মজুদ। যেটার মেয়াদ আগে শেষ, সেটা আগে বিক্রি হয়। মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি আটকে যায়।
প্রতিটি লেনদেন ডাবল-এন্ট্রি হিসাবে লেখা হয়। লাভ-ক্ষতি, ব্যালান্স শিট, নগদ প্রবাহ নিজে থেকেই তৈরি।
একটি দোকান চালাতে যা যা লাগে
সাধারণ পিওএস নয় — বালাইনাশক ব্যবসার নিয়ম মেনে তৈরি।
দ্রুত বিক্রি (POS)
নাম, জেনেরিক, কোম্পানি বা নিবন্ধন নম্বর দিয়ে খুঁজুন। এমআরপি ডিফল্ট, এক ক্লিকে পাইকারি দাম। নগদ, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট বা বাকি।
বাকির খাতা
গ্রাহক ও সরবরাহকারীর পূর্বের বাকি আলাদা থাকে, নতুন বিক্রির বাকি আলাদা। পুরনো বাকি আগে পরিশোধ হয়। ক্রেডিট লিমিট লাগবে না।
ব্যাচ ও মেয়াদ
৯০/৬০/৩০ দিনের মেয়াদ সতর্কতা, মেয়াদোত্তীর্ণ মজুদের মূল্যসহ রিপোর্ট, FEFO পদ্ধতিতে বিক্রি।
মাস্টার পণ্য তালিকা
নতুন গেজেট এলে আমরা তালিকা হালনাগাদ করি। আপনার দাম, মজুদ আর পুরনো ইনভয়েস কখনো বদলায় না।
এক্সেল থেকে শুরু
গ্রাহক, সরবরাহকারী আর শুরুর মজুদ এক্সেলে তুলুন। মজুদের ফাইলে পণ্যের নাম আগে থেকেই থাকে — শুধু পরিমাণ লিখুন।
সম্পূর্ণ হিসাব
বিক্রীত পণ্যের ক্রয়মূল্য, খরচ, অন্যান্য আয়, মজুদ ক্ষতি — সব মিলিয়ে সঠিক মুনাফা। প্রতিদিন হিসাব মিলিয়ে দেখা হয়।
কর্মী ও অনুমতি
মালিক, ম্যানেজার, হিসাবরক্ষক, বিক্রয়কর্মী, মজুদ ব্যবস্থাপক। বিক্রয়কর্মী ক্রয়মূল্য বা মুনাফা দেখতে পায় না।
স্মার্ট বাকি আদায়
আজ, আগামীকাল, ১–৭, ৮–৩০ ও ৩০+ দিন পেরোনো বাকি আলাদা তালিকায়। এক ক্লিকে কল ও আদায়।
তিন ধাপে চালু
- ১
অ্যাকাউন্ট খুলুন
মোবাইল নম্বর দিয়ে দুই মিনিটে দোকানের অ্যাকাউন্ট।
- ২
এক্সেলে তথ্য তুলুন
গ্রাহকের বাকি, সরবরাহকারীর দেনা আর মজুদের পরিমাণ।
- ৩
বিক্রি শুরু করুন
প্রথম ইনভয়েস প্রিন্ট করুন — বাংলা বা ইংরেজিতে।
সহজ মূল্য
সব প্যাকেজে ১৪ দিন ফ্রি। মাসিক বা বার্ষিক পরিশোধ বিকাশ, নগদ বা ব্যাংকে।
প্রশ্ন ও উত্তর
পণ্যের তালিকা কোথা থেকে আসে?
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকাশিত নিবন্ধিত বালাইনাশকের তালিকা ও গেজেট থেকে। প্রতিটি সারি প্রকাশের আগে আমাদের দল যাচাই করে।
ইন্টারনেট না থাকলে?
বর্তমান সংস্করণে বিক্রির সময় ইন্টারনেট লাগে। অফলাইন বিক্রির সুবিধা পরবর্তী ধাপে আসছে; প্রতিটি বিক্রিতে আলাদা আইডি থাকায় দুবার সেভ হয় না।
আমার তথ্য কি অন্য দোকান দেখতে পাবে?
না। প্রতিটি দোকানের তথ্য ডাটাবেস স্তরে আলাদা করে রাখা হয়। সাপোর্ট টিম শুধু আপনার অনুমতিসাপেক্ষে, কারণ লিখে ও লগ রেখে প্রবেশ করতে পারে।
পুরনো খাতার বাকি কীভাবে তুলব?
এক্সেল টেমপ্লেটে নাম, মোবাইল আর পূর্বের বাকি লিখে আপলোড করুন। পূর্বের বাকি আর নতুন বাকি সবসময় আলাদা দেখা যাবে।
আজই আপনার দোকানের খাতা ডিজিটাল করুন
১৪ দিন বিনামূল্যে। যেকোনো সময় এক্সেলে সব তথ্য নামিয়ে নিতে পারবেন।
১৪ দিন ফ্রি ব্যবহার করুন